মাগুরানিউজ.কমঃ
মাগুরা স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তরের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আবারো স্টেডিয়ামে আধুনিক সুইমিংপুল নির্মাণের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুতই কাজ শেষ করা হবে। মাগুরাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণের সময় একথা বলেন মাননিয় ক্রীড়া প্রতিমন্ত্রী এড বিরেন শিকদার।
স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ শেষ হলে জিম্বাবুয়ে থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মত দেশ মাগুরা ভেন্যুতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন : পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুদ্দোহা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মোকবুল হোসেন প্রমুখ।


