মহিলা ক্রিকেটে মোহামেডান চ্যাম্পিয়ন

মাগুরানিউজ.কমঃ 

womens-team

এক ম্যাচ হাতে রেখেই মহিলা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার বিকেএসপিতে অনুষ্ঠিত বৃষ্টি-বৃঘ্নিত ম্যাচে সালমা খাতুনের অলরাউন্ডিং নৈপুণ্যে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ১১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাদা-কালো শিবির।

৯ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ১৮ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলা প্রতিপক্ষ রুপালী ব্যাংকের সংগ্রহ ১২ পয়েন্ট।

মহিলা ক্রিকেট লিগে  মোহামেডান অপ্রতিরোধ্য এক দল। ঘরোয়া নারী ক্রিকেট লিগ শুরুর পর থেকে সাদা-কালো শিবিরই  জিতেছে সবচেয়ে  বেশি শিরোপা।  সোমবার ঐ তালিকায় যোগ হলো আরেকটি ট্রফি।

এদিন বিকেএসপি চার নাম্বার মাঠে টস জিতে  মোহামেডান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত  নেয়। দলটির ব্যাটিংয়ে  শুরুটা ভালো না হলেও মিডলঅর্ডারে রুমানা ও সালমা খাতুনের  জোড়া ফিফটিতে রুপালী ব্যাংকের সামনে ১৯৭ রানের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হয়।

রুমানা ৬৩ বলে ৫০ এবং সালমা খাতুন ৪৭ বলে অপরাজিত ৬০ রান করেন।

জয়ের লক্ষ্যে ১৯৮ রানের লক্ষ্যে খেলতে  নেমে শুরুতেই দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়ে রুপালী ব্যাংকের  মেয়েরা ম্যাচটিকে জমিয়ে তোলেন। ৪৫ ওভারের ম্যাচে ৩৮তম ওভারেই ৫ উইকেটে ১৬৪ রান করে ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল রুপালী ব্যাংক। কিন্তু তাদের সে স্বপ্ন ভেঙ্গে যায় সালমা খাতুনের বিধ্বংসী বোলিংয়ে। তিনি একাই ৪ উইকেট দখল করেছেন।

সালমার মারাত্মক বোলিংয়ের বাকি ৮ ওভারে মাত্র ২২ রান তুলতে সমর্থ হয় রুপালী ব্যাংক। ৯ উইকেটে ব্যাংক দলটির ইনিংস থেমে যায় ১৮৬ রানে।

রুপালি ব্যাংকের হয়ে ফারজানা হক ৬৩, লতা মণ্ডল ৫৭ এবং শামিমা সুলতানা ৪০ রান করেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন মোহামেডানের সালমা খাতুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: