টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব

মাগুরানিউজ.কমঃ 

289916-shakib-al-hasan-test
পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাকিব আল হাসান। আইসিসির টেস্ট অলরাউন্ডারের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছেন বাংলাদেশি এ অলরাউন্ডার।
 
এক সময় ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাউন্ডারের শীর্ষে থাকা সাকিব টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টিতেও শীর্ষে রয়েছেন। একদিনের ম্যাচে অবশ্য সাকিবের অবস্থান দ্বিতীয়।
 
আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র‌্যাংকিংয়ে ৩৮০ র‌্যাটিং পয়েন্ট পেয়ে টেস্ট অলরাউন্ডারের শীর্ষে রয়েছেন সাকিব। ৩৪১ র‌্যাটিং পয়েন্ট পেয়ে তার পরে রয়েছেন দাক্ষিণ আফ্রকিার ভারনন ফিল্যান্ডার। তৃতীয় স্থানে থাকা ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের র‌্যাটিং পয়েন্ট ৩১৮।
অন্যদিকে ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে সাকিবের সামনে রয়েছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান। একদিনের ম্যাচে সাকিবের পয়েন্ট এখন ৩৯৮; আর দিলশানের পয়েন্ট ৪০৪।
 
টি-টোয়েন্টিতে সাকিবের পরে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। দ্বিতীয় স্থানে থাকা হাফিজের র‌্যাটিং ৩৬৪; আর সাকিবের ৩৭৮। সূত্র” ক্রিকইনফো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: