মহাবিশ্বের অজানা উৎস হতে আসা তরঙ্গের সন্ধান লাভ

মাগুরানিউজ.কমঃ 

Untitled-1

মহাবিশ্বের অজানা কোনো উৎস হতে অত্যন্ত ক্ষণস্থায়ী উৎসারিত বেতার তরঙ্গের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার পার্কস বেতার টেলিস্কোপে দ্রুত লয়ে ধাবমান বেতার তরঙ্গের এক ঝলকানি ধরা পড়ে।

মানথলি নোটিশেস অব দ্য রয়াল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে, ২০১৫ সালের জানুয়ারিতে বহির্জাগতিক এই বেতার বার্তার খোঁজখবর প্রকাশিত হয়।আকাশ গবেষকদের দাবি, তারা ২০০৭ সালে প্রথম এরকম ক্ষণস্থায়ী বেতার আভা ধারণ করেছিলেন। এরপর আরও ছয়বার ওই পার্কস বেতার টেলিস্কোপে ধরা পড়ে একই ধরনের ভিনজগতের বেতার তরঙ্গের চমকানি।

এরপর সপ্তমবারের মতো আরেকবার দূরদেশি বেতারচ্ছটা ধরা পড়ে পুয়োর্তো রিকোর অ্যারিসিবো টেলিস্কোপে।ঠিক কত দূর দেশ থেকে এই বেতার এসেছে? এই নিয়ে কাজ করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী যাদের নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার সোয়াইনবার্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানী এমিলি পেট্রোফ।হিসেব কষে তার দল দেখেছেন, পৃথিবী থেকে ৫৫০ কোটি আলোকবর্ষ দূরের মহাশূন্যে এই বেতারচ্ছটার উৎস। মানে, এই ঘটনা ঘটেছে এখন থেকে সাড়ে পাঁচশ কোটি বছর আগে।

বেতার তরঙ্গের দৈর্ঘ্যও মেপেছেন বিজ্ঞানীরা। সেই পরিমাপ থেকে ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের নিলস বোর ইন্সটিটিউটের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ডেনিয়েলে মেলসানি বলেছেন, এই বেতার আভার সঙ্গে কোনো নিউট্রন নক্ষত্র কিংবা কৃষ্ণবিবরের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: