মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানায়, জমি, গ্রাম্য দলাদলি ও সমাজিক আধিপত্য নিয়ে গ্রামের জাফর ফকির ও জাকির ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এতে নারীসহ ৭ জন আহত হয়। আহতদের মধ্যে আলমগীর ফকির (৩৫), নজির ফকির (৭০), মনোয়ারা (৩০) ও চম্পাকে (২৫) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি শেখ মতিয়ার বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

