মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে মরহুম বিএনপি নেতা আলীমুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শোকর্যালী বের করা হয়।
মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সমাজসেবক মরহুম আলীমুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা শোকর্যালীটি বের করে।
এ উপলক্ষে পরিবারের উদ্যোগে আজ বাদ যোহর উপজেলা সদরে তার বাড়িতে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।


