মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে ৪ পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রোববার রাতে উপজেলার বালিদিয়া গ্রাম থেকে ৬ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সোমবার সকালে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।
মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের উপর হামলা চালিয়ে আহত করার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার বালিদিয়া গ্রাম থেকে রোববার রাতে আকবর মোল্যা, গোলাম মোস্তফা, ইয়াকুব, সাইদ মিনা, লিয়াকত ও সায়েব মোল্যাকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর উপজেলার বালিদিয়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টাকালে স্থানীয় বাঁধা প্রদান করেন এবং পুলিশের উপর হামলাচালালে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রকিবুল ইসলাম আহত হন। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর বাদি হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার ব্যক্তির নামে মামলা দায়ের করেন।

