মহম্মদপুরে আটককৃত দুই যুবক মোটরসাইকেল চোর চক্রের সদস্য

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_42ty67031593851699161_n

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া এলাকা থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ ২ ব্যবসায়ী চক্রকে আটক কররেছে মহম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল চুরি ও কেনা-বেচার ব্যবসায় জড়িত বলে পুলিশ জানায়।

আটককৃতরা হলেন, মোঃ আনিসুর রহমান (৩২) ও মোঃ নাইমুর রহমান(৩০)। আনিসুর রহমান বালিদিয়া গ্রামের মোঃ শহিদুল বিশ্বাষের ছেলে এবং নাইমুর রহমান একই গ্রামের মোঃ শামছেল মোল্লার ছেলে।

এ ব্যাপারে মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের এসআই বাশারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার গভীর রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে নম্বরপ্লেটবিহীন ১টি চোরাই জলপাই রঙ্গের হাংক ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি লাল রঙ্গের ডিসকভার ১০০ সিসি গাড়িসহ ২ জনকে আটক করে পুলিশ।

চক্রটি পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে চোরাই গাড়ি কেনাবেচার সঙ্গে জড়িত বলেও জানান ওসি।

এ ঘটনায় মামলা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠিয়েছে।

মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন মোটরসাইকেল চুরি ও কেনা-বেচার সাথে জড়িত বলে স্বীকার করেছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: