মাগুরানিউজ.কমঃ
তফসিল অনুযায়ী আজ ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা এবং ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ৪ মে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৩ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। জাতীয় সংসদের মাগুরা-১ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৩০ মে। আওয়ামী লীগের সাংসদ সিরাজুল আকবরের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
মাগুরা ১ আসনে উপ-নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন লাভের জন্য মরিয়া হয়ে উঠেছেন। অন্যদিকে নেতা-কর্মীরা উপ-নির্বাচনে কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে বিতর্কে লিপ্ত রয়েছেন।
চলছে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের নানা দৌড়ঝাপ। সাথে নানা আলোচনা। মাগুরাতে এখন আলোচনার বিষয়বস্তু একটাই। মাগুরা-১ আসনের জনগনের সাথে মাগুরাবাসীরও প্রশ্ন বা কৌতুহল, কে হবেন গুরুত্বপূ্র্ন এই মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে অগ্রনী ভূমিকা রাখা সেই ব্যক্তিটি কে হবেন?
ক্ষমতাসীন দলের সাংসদ এম এস সিরাজুল আকবরের মৃত্যুতে শূন্য হওয়া মাগুরা-১ আসনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে আগামী ৩০ মে ভোট হবে।
নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম সোমবার এ উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশনের বৈঠকে ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল, বাছাই ৪ মে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১২ মে।


