মঙ্গল ও বুধবার হরতালের ঘোষণা জামায়াতে ইসলামীর

মাগুরানিউজ.কমঃ

1421155215

বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতের একজন শীর্ষ নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়ায় মঙ্গল ও বুধবার ২ দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদের দেয়া এক বিবৃতিতে বলা হয়, দলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার সরকারী ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং আটক সব নেতার মুক্তির দাবিতে দেশব্যাপী এই কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে জামায়াতের প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়,“সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দলের নেতাদেরকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে।

১৯৭১ সালে জনাব মুহাম্মদ কামারুজ্জামান উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র ছিলেন দাবি করে এতে বলা হয়, এ বয়সের একজন তরুণের বিরুদ্ধে সরকারের আনীত অভিযোগ গভীর ষড়যন্ত্রমূলক”।

মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন আজ খারিজ সকালে করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে।

কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ফাঁসির আদেশ দেন।

পরে ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামী পক্ষের আইনজীবীরা।

কিন্তু আপিল বিভাগও একই রায় বহাল রাখলে, রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন কামারুজ্জামানের আইনজীবীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: