ভ্রমণ শেষে কয়লা হয়ে ফিরলেন যশোরের বাবা-মেয়ে

মাগুরানিউজ.কমঃ 

file (3)

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্র্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় নিহত ৭ জনের মধ্যে ২ জনের বাড়ি যশোরে। তারা হলেন- শহরের ঘোপ এলাকার নূরুজ্জামান পপলু (৫০) ও তার মেয়ে মাইশা (১৫)। দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন পপলুর স্ত্রী মাহফুজা বেগম মিতা।

নূরুজ্জামান পপলু পেশায় ঠিকাদার ছিলেন। শহরের ঘোপ সেন্ট্রাল রোডে তার বাড়ি। তার মেয়ে মাইশা যশোর পুলিশ লাইন হাইস্কুলের নবম শ্রেণীতে পড়ত।

নিহত পপলুর ছোট ভাই যশোর শহর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান ডাব্লু জানান, ‘ভাই, ভাবী ও তাদের মেয়ে চার দিন আগে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সোমবার রাতে তারা সেখান থেকে ফিরছিলেন।

প্রাথমিক খবর জানার পর আমার বড়ভাই পাট গবেষণা কেন্দ্রের পরিচালক আসাদুজ্জামান ও এক ভগ্নিপতি ঢাকা থেকে ভোরে কুমিল্লা রওনা হন। তারা কুমিল্লা জেনারেল হাসপাতালে কিছু সময় আগে লাশ দুটি শনাক্ত করেছেন।’

তিনি আরও জানান, দুর্ঘটনায় ভাবি মাহফুজা বেগম মিতার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।

উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে গতরাতে আইকন নামে একটি বাসে দুর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় সাতজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। বাসটি কক্সবাজার থেকে ঢাকা আসছিল। এই বাসে স্ত্রী ও সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন পপলু।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: