ভূমিকম্পে মাগুরায় ভবনে ভবনে ফাটল: চোখের সামনে দুলল চৌরঙ্গী মোড়ের ট্রাফিক আইলান্ড

মাগুরানিউজ.কমঃ 

Faridpur-pic-e1429961632596

ভূমিকম্পের দু দফা আঘাতে সারা দেশের সাথে মাগুরাও কেঁপে উঠেছে ভয়ংকর ভাবে। চৌরঙ্গী মোড়ের ট্রাফিক আইলান্ড পয়েন্টটি সবার সামনে দুলছিল দুপুরে ঘটে যাওয়া ভূমিকম্পে!

ভূমিকম্পের শুরুতেই পাল্টে যায় নদী আর পুকুরের স্বাভাবিক পরিস্থিতি। পানিতে ওঠে অস্বাভাবিক ঢেউ। এপার থেকে ওপারে পানি দুলতে থাকে। নদী, খাল, পুকুর এমনকি রাস্তার পাশের ছোট খানাখোন্দায় জমে থাকা পানিও আন্দোলিত হতে থাকে। জলাশয়গুলোর পানিতে তৈরি হয় বড় ঢেউয়ের।

এদিকে, ভূমিকম্পের সময় কোথাও দু’দফায় কোথাও তিন দফায় আবার কোথাও দফায় দফায় কাঁপতে থাকে বাড়িঘর দালানকোটাসহ সবকিছু। লোকজন ভয়ে আতঙ্কে উঁচু ভবন থেকে নিচে নেমে আসে। তাদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। এসময় প্রায় সবার মাথাই ঘুরতে থাকে। কারো কারো বমি বমি ভাব হয়।

৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো গোটা দেশ। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এই কম্পন অনুভূত হয়। প্রায় মিনিট খানেক স্থায়ী থাকে সে কম্পন। ইউএস জিএস’র তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭.৫।

নেপালের লামজুংয়ের ৩৫ কিলোমিটার পূবে ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে ইউএসজিএস জানিয়েছে।

ভূমিকম্পে মাগুরায় সৈয়দ আতর আলী রোডস্থ দত্ত বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে। মাগুরার বিভিন্ন স্থানে আরো বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে, যা পরীক্ষা করে দেখছে ফায়ার সার্ভিস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: