মাগুরানিউজ.কমঃ
ভিখারিদের কাছ থেকেই জরিমানা বাবদ ৭০ লক্ষ টাকা আদায়! চমকপ্রদ হলেও এই তথ্য বাস্তব।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের আরপিএফ তথা রেলওয়ে সুরক্ষা বাহিনী রেলের এলাকায় ভিক্ষা করার জন্য সারা বছরে প্রায় ৭০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভিখারিদের কাছ থেকে।
উল্লেখ্য, রেলের এলাকায় ভিক্ষা করা আইন অনুযায়ী অপরাধ। এই আইনেই আরপিএফ বছরে প্রায় ৬৪ হাজার ভিখারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।আর তাতেই আদায় হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকা।
বিগত কয়েক বছর ধরেই মুম্বাইয়ে লোকাল ট্রেনে ভিখারিদের সংখ্যা প্রচুর বেড়েছে। ট্রেন মুম্বাইয়ের লাইফ লাইন। প্রচুর লোক যাতায়াত করেন। তাই এখানে ভিক্ষে করাটা বেশ লাভজনক হয়ে দাঁড়িয়েছে। যদিও রেল পুলিশ নিয়মিত এই ভিক্ষুকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। গত বছর প্রায় ৬৪ হাজার ব্যক্তিকে আটক করে ৭০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে রেল পুলিশ।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভিখারিরা যদি এত টাকা জরিমানাই দিতে পারে তাহলে তাদের আয় কত?

