ভারতে যাতায়াতের ক্ষেত্রে ভ্রমণকর মৌকুফ প্রথা বাতিল

মাগুরানিউজ.কমঃ 

images (1)বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতের ক্ষেত্রে ক্যানসার আক্রান্ত, প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভ্রমণকর মৌকুফ প্রথা বাতিল করা হয়েছে। পাশাপাশি শিশুদের ভ্রমণকরও ৫শ’ টাকা করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের এক নির্দেশনায় মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন ও কাস্টমস ভবনে সব ধরনের পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ৫শ’ টাকা করে ভ্রমণকর আদায় করছে।

প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ভ্রমণকর সোমবার পর্যন্ত মৌকুফ ছিলো। এছাড়া ৫ বছর থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্রমণকর ১৫০ টাকা ও ১২ বছরের ঊর্ধ্বে সবার ভ্রমণকর ছিলো ৩শ’ টাকা।

এরপর চলতি বছরের ৯ জুলাই দ্বিতীয় দফায় তা বাড়িয়ে দেড়শ’ টাকার ভ্রমণকর ২৫০ টাকা, আর ৩শ’ টাকার ভ্রমণকর ৫শ’ টাকা করা হয়। এরপর মঙ্গলবার তৃতীয় দফায় তা বাড়িয়ে সবার জন্য ৫শ’ টাকা করে ভ্রমণকর নির্ধারণ করা হয়। পাশাপাশি ক্যানসার আক্রান্ত ব্যক্তি, প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভ্রমণকর মৌকুফ প্রথা বাতিল করা হয়।

বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস ভবনের সুপারিন্টেন্ডেন্ট উত্তম কুমার সমরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: