ভারতে পালিত হচ্ছে নেতাজীর ১১৯তম জন্মদিন

মাগুরানিউজ.কমঃ

subhash-655x360

পশ্চিমবঙ্গসহ গোটা ভারতজুড়ে পালিত হচ্ছে নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১১৯তম জন্মজয়ন্তী।

নেতাজীর জন্মদিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানান।

এক টুইটার বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নেতাজীর দেশপ্রেম, সাহস ও লড়াই করার মানসিকতা দেশবাসীকে অনুপ্রাণিত করে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীরা নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়। রাজ্যজুড়েই বিভিন্ন এলাকায় এদিন সকালে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বামদলগুলির পক্ষে ধর্মতলার নেতাজী মূর্তির পাদদেশ পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে। তারা নেতাজীর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: