ভারতের বিপক্ষে ‘দশে ১০’ অস্ট্রেলিয়ার

মাগুরানিউজ.কমঃ 

রোববার অ্যাডিলেইডের ওভালে ভারতকে ১০৬ রানে হারায় অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করে ৪৮.২ ওভারে ৩৭১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নামা ভারতকে দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৬৫ রানেই বেধে ফেলে স্বাগতিকরা।

দারুণ এই পারফরম্যান্সের পর কামিন্স বলেন, “আমরা বেশ কিছু উইকেট হারাই; কিন্তু এমন ভালো উইকেটে ৩৭০ রানের বেশি স্কোর করা এবং তাদেরকে তার নিচে বেধে রাখা; আমার মতে, এটা ততটাই ভালো, যতটা আমরা চাইতে পারতাম।”

শুধু বড় ব্যবধানের জয়ই অবশ্য কামিন্সের খুশির মূল কারণ নয়, দলগতভাবে জ্বলে উঠতে পারাতেই আসল সম্ভাবনা দেখছেন তিনি।

বিশ্বকাপের মূল উত্তেজনা মাঠে গড়াতে এখনও কয়েক দিন বাকি থাকলেও অস্ট্রেলিয়া দলে নাকি ইতোমধ্যে তা শুরু হয়ে গেছে। আর এটা এমন চমৎকার পারফরম্যান্সের অন্যতম কারণ বলে জানান কামিন্স।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, “আমরা এটাকে বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচ হিসেবে দেখেছিলাম এবং বিশ্বকাপ ক্যাম্পে সবাই সত্যিই উৎফুল্ল ছিল। আমার মনে হয়, মাঠে এটা দেখাও গেছে বিশেষ করে যখন আমরা ফিল্ডিং করছিলাম তখন সবাই খুব স্বতঃস্ফূর্ত ছিল।”

বোলিংয়ে ভারতকে গুড়িয়ে দিতে ৬ ওভারে ৩০ রান খরচায় ৩ উইকেট নেন কামিন্স। আর ২টি করে উইকেট নেন মিচেল স্ট্যার্ক, মিচেল জনসন ও হ্যাজলউড। এর আগে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার ১০৪ ও গ্লেন ম্যাক্সওয়েল ১২২ রান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: