ভারতের বিদায়

মাগুরানিউজ.কমঃ 

file (2)

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিয়েছে ভারত। শুক্রবার ফাইনালে উঠার ম্যাচে ইংল্যান্ডের কাছে তিন উইকেটে হেরেছে ধোনির দল। এই হারের মাধ্যমেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিদায়। বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ ওয়ানডে।

পক্ষান্তরে দারুণ জয় নিয়ে ফাইনালে উঠলো ইংলিশরা। শিরোপার জন্য তারা লড়বে আগেই ফাইনালে উঠার অসিদের বিপক্ষে।

ম্যাচে আগে ব্যাটিং করে ভারত। ৪৮ ওভার এক বলে সব কটি উইকেট হারিয়ে তারা তুলে ২০০ রান। সর্বোচ্চ ৭৩ রান করেন অজিঙ্কা রাহানে। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আরেক ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ধাওয়ান করেন ৩৮ রান। পুরো সিরিজে নিষ্প্রভ ছিলেন ধাওয়ান। এ ম্যাচে কিছু রান করলেও প্রচুর বল খেয়েছেন তিনি। ফলে তার ফর্ম নিয়ে দুশ্চিন্তা ছিলো, তা রয়েই গেলো।

৭৩ রান করতে গিয়ে রাহানেও নষ্ট করেছেন প্রচুর বল। ১০১টি বল খেলেছেন তিনি। এ দুজন কিছু রান পেলেও দলের অন্য কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন স্টিভেন ফিন। সিরিজের আগের দুই ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন তিনি।

ভারতের অন্য তারকা ব্যাটসম্যানদের মধ্যে কোহলি করেছেন ৮ রান, রায়না ১ রান; ১২ রান করেছেন রাইডু। ধোনির ব্যাট থেকে এসেছে ১৭ রান।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস ওয়াকস, স্টুয়ার্ট ব্রড ও মঈন আলি।

২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তিন উইকেট ও ১৯ বল বাকি থাকতেই জিতে যায় ইংলিশরা। সর্বোচ্চ ৮২ রান করেন জেমস টেইলর। এ ছাড়া ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করেন জস বাটলার। ম্যাচটি জিতলেও ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেনি ইংলিশরা। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: