ভারতীয় নার্সরা ফিরেছে, অজানা ১০ বাংলাদেশির ভাগ্য

Iraq_Mosul_sm_307071898ন্যাশনালডেস্কঃ ইরাকে সুন্নি জঙ্গিদের হাতে বন্দি থাকা ৪৬ জন নার্স ভারতে ফিরে এসেছেন।

 

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী একটি বিশেষ বিমান মুম্বাই বিমান বন্দরে অবতরণ করে।তবে তারা কীভাবে ছাড়া পেল এ ব্যাপারে কোনোকিছুই জানাতে চাননি কেরলের মুখ্যমন্ত্রী।শনিবার সকালের এ বিমানে করে ইরাকে কর্মরত আরো ১৩৭ ভারতীয় ফিরেছেন।এই নার্সরা এতদিন তিকরিতে দ্যা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লেভান্ত জঙ্গিদের হাতে বন্দি ছিলেন।

তবে ওই ৪৬ ভারতীয় নার্সের সঙ্গে জিম্মি হওয়া ১০ বাংলাদেশি নার্সের ভাগ্যে কী ঘটছে জানা যায়নি।

সংবাদ মাধ্যমগুলো জানায়, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্তের জঙ্গিরা বৃহস্পতিবার স্থানীয় একটি হাসপাতালে কর্মরত ৫৬ নার্সকে জিম্মি করে দু’টি বাসে চড়িয়ে তিকরিত থেকে ৬০ কিলোমিটার দূরে মসুলে নিয়ে যায়। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি এবং অপর ৪৬ জন ভারতীয়।

মসুল শহরটি আগে থেকেই সুন্নি জঙ্গিদের দখলে রয়েছে। তবে পুনরুদ্ধারে লড়াই করছে সরকারি বাহিনী।

তবে, বাংলাদেশি নার্সরা কী অবস্থায় রয়েছে অথবা তাদের জিম্মিদশা সম্পর্কে সরকার অবগত কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: