ভারতকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে অষ্ট্রেলিয়া

australia-in-final-for-seventh-time-in

রেকর্ড সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৯৫ রানে হারিয়ে ফাইনালে উঠলো অসিরা। পক্ষান্তরে চতুর্থবার ফাইনালে উঠার খুব কাছে গিয়ে বিদায় নিতে হলো ভারতকে। 

ফাইনালে যাওয়ার জন্য ভারতকে ৩২৯ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। ম্যাচে আগে ব্যাটিং করে  ৩২৮ রান তুলে অসিরা। চতুর্থবার ফাইনালে যেতে হলে এই রান টপকাতে হতো ভারতকে। আগে ব্যাটিংয়ে নেমে অসিদের হয়ে সেঞ্চুরি করেন স্টিভ স্মিথ। ১০৫ করেন তিনি।

এ ছাড়া ৮১ রান করেন অ্যারন ফিঞ্চ। শেষ দিকে ৯ বলে ২৭ রান করেন জনসন। তার আগে ১৪ বলে ২৩ রান করে যান গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়া ৩০ রান করেন শেন ওয়াটসন।

৩২৮ রান করতে সাত উইকেট হারায় অসিরা। চারটি উইকেট নেন উমেশ যাদব। এ ছাড়া দুটি করেন মোহিত শর্মা। একটি উইকেট নেন অশ্বিন।

ভারতের হয়ে উমেশ যাদব ও মোহিত শর্মা। যাদবের খরচ ৭২ রান। মোহিত দেন ৭৪ রান।

পরে এই লক্ষ্য সামনে নিয়ে ২৩৩ রানে অলআউট হয়ে যায় ভারত।  অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট জেমস ফকনার। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও মিচেল জনসন। ভারতের হয়ে সর্বোচ্চ চেষ্টা করেন ধোনি। ৬৫ রান করেছিলেন তিনি। কিন্তু রান আউটের ফাঁদে পড়ে বিদায় নিতে হয় তাকে।

৩২৯ রানের লক্ষ পূরণ করতে নেমে ৯১ রানের মধ্যে বিদায় নেন ধাওয়ান, কোহলি ও রহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বশেষ তিনটি তিনশর বেশি রান জয়ের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এই তিনজন। তখনই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। তারপরও সম্ভাবনা ছিলো। কিন্তু রাহানে, রায়না ও ধোনিরা সেই সম্ভাবনার ধারেকাছে জেতে পারেনি। এবারই প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো ভারত। প্রথমবারেই হারলো তারা। বিশ্বকাপের তিনশ’র বেশি রান টপকে কখনোই জেতা হয়নি ভারতের। এবারও হলো না।

অষ্ট্রেলিয়া ৩২৮/৭

ভারত ২৩৩ / ১০ { ৪৬.৫ ওভার )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: