বোমা ফাটালেন ম্যারাডোনার বিতর্কিত গোলের সেই রেফারি

মাগুরানিউজ.কমঃ 

maradona-1415426228

১৯৮৬ সালে বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার অসাধারণ পারফরম্যান্সে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু এমন পারফরম্যান্সের মাঝে ছিল অসাধারণ এক বিতর্কও। সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে হাতের ছোঁয়ায় গোল করেছিলেন ম্যারাডোনা!, যা পরবর্তী সময়ে ‘ঈশ্বরের হাতে গোল’ নামে পরিচিতি লাভ করে।   তাহলে প্রশ্ন থেকে যায়, ম্যাচে দায়িত্বরত তিউনিসিয়ার রেফারি আলী বেনাসিউর কী করছিলেন? তার কাছে ইংল্যান্ডের খেলোয়াড়রা বারবার আবেদন করার পরও সাড়া দেননি কেন?  

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত গোল এটি। আর সেই গোলের মাধ্যমে ইতিহাসের অংশ হলেন আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা, ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটন ও রেফারি আলী বেনাসিউর।  

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ম্যারাডোনার বিতর্কিত গোল নিয়ে বোমা ফাটালেন সেই রেফারি। জানিয়েছেন, ম্যারাডোনাকে গোল করতে নাকি সহযোগিতা করেছিলেন তিনি।   এক সাক্ষাৎকারে তিউনিসিয়ার রেফারি আলী বেনাসিউর বলেন, ‘ম্যারাডোনা একা গোলটি করতে পারেননি, আমি তাকে সহযোগিতা করেছি। গোল করার আগ মুহূর্তে আমি বাঁশি মুখে নিয়ে প্রস্তুত ছিলাম কিন্তু তা বাজাইনি!’।  

২৮ বছর পর গোলের ব্যাখ্যায় তিনি আরো বলেন, ‘সে সময়ের ভিডিওটি দেখুন। গোলের পর আমি পেছনের দিকে দৌড়াচ্ছিলাম। কেননা, গোল নিয়ে আমার কিছুটা সন্দেহ ছিল। সে কারণে লাইন্সম্যানের দিকে লক্ষ রেখেছিলাম। আর তার সংকেতের অপেক্ষায় ছিলাম। কিন্তু সে কিছুই জানায়নি। যদি এটা দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে হতো তাহলে আমি গোল বাতিল করতাম। কিন্তু সে সময়ের পরিস্থিতিতে আমাকে লাইন্সম্যানের ওপরই নির্ভর করতে হয়েছিল।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: