মাগুরানিউজ.কমঃ
এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরাম (আসেম) সফর নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
বাসস জানায়, প্রতিবার বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গত ১৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া ও ইউরোপের আন্তঃসরকার ফোরাম আসেম-এর ১০ম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি যান। সম্মেলন শেষে গত ১৯ অক্টোবর তিনি দেশে ফিরে আসেন।


