বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে শত যাত্রীর প্রাণ রক্ষা করায় পুরস্কৃত আনোয়ার

মাগুরানিউজ.কমঃ 

RAJBARI-TTE-Anwar-pic

বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে কোটি টাকার রেল ইঞ্জিন ও ছয় বগির শত যাত্রীর প্রাণ রক্ষায় পুরস্কৃত করা হয়েছে টিটিই (ভ্রাম্যমাণ টিকেট পরীক্ষক) আনোয়ার হোসেনকে।

রোববার বিকাল ৪ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে তাকে পুরস্কৃত করা হয়।

ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের দেয়া ২৫ হাজার টাকা টিটিই আনোয়ার হোসেনের হাতে তুলে দেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান।

টিটিই আনোয়ার বাংলাদেশ রেলওয়ে পাকশী বাণিজ্য বিভাগে কর্মরত ও রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার ২নং বেড়াডাঙ্গা গ্রামের মৃত. নিয়ামত আলীর ছেলে।

পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গাজী মো. আসাদুজ্জামান কবির, এনএসআইয়ের উপ-পরিচালক মো. জিল্লুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল রাজবাড়ী রেলস্টেশন থেকে ছয়টি বগি নিয়ে প্রায় একশ যাত্রীসহ চালক বিহীন ইঞ্জিন (আন্তঃনগর রাজবাড়ী টু ফরিদপুর ৭৮৩, ইঞ্জিন নং ৬১১৫, বিইএম২০) বিপরীত রুটে রাজবাড়ী থেকে রাজশাহীর দিকে প্রায় ২৬ কিলোমিটার পথ চলে। পরে পাংশা স্টেশন পর্যন্ত যাওয়ার পর ট্রেনের মধ্যে আটকা পড়া শতাধিক যাত্রীর প্রাণ বাঁচান আনোয়ার টিটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: