মাগুরানিউজ.কমঃ
“যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে ,সুস্থ করবো চিকিৎসা করে” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার মাগুরায় পালিত হল বিশ্ব যক্ষ্মা দিবস। দিবসটি উপলক্ষে মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী সংস্থার যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ৯টায় সদর হাসপাতাল থেকে দিবসের বনার্ঢ্য র্যালী বের করা হয়।
সিভিল সার্জনের নেতৃত্বে র্যালীতে স্বাস্থ্য বিভাগ, নাটাব, ব্র্যাক, পিকেএস, এফপিএবি,রোভার স্কাউট, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। সদর হাসপাতাল থেকে র্যালীটি বের হয়ে মাগুরা-ঢাকা মহাসড়কের ভায়না মোড় ঘুরে সদর হাসপাতালে গিয়ে র্যালীটি শেষ হয়।
র্যালী শেষে সদর হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন ডা:এফ বি এম আব্দুল লতিফের সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: আমিনুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ মো: মঞ্জুর রহমান, নাটাবের জেলা কর্মকর্তা ও জেলা এনজিও কো-অর্ডিনেটর মো: আব্দুল হালিম, ব্র্যাকের জেলা ম্যানেজার রোকেয়া বেগম, ডা: তারিফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: জিল্লুর রহমান।


