বিশ্ব চ্যাম্পিয়নদের বড় জয়

মাগুরানিউজ.কমঃ 

মুলার ও গোটসের গোলের খণ্ডচিত্র
মুলার ও গোটসের গোলের খণ্ডচিত্র

ইউরো বাছাইপর্বে বড় জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। শুক্রবার তারা মুখোমুখি হয় জিব্রালটারের। ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট।   তবে এমন জয়েও সন্তুষ্ট নন জার্মানির কোচ জোয়াকিম লো, ‘জয় পাওয়ায় খুশি হয়েছি। তবে দলের কাছ থেকে যেমনটি প্রত্যাশা করেছিলাম তেমনটি পাইনি। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে খেলতে চেয়েছিলাম। আর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে জিব্রালটারের বিপক্ষে ৪ গোল যথেষ্ট নয়।’  

জার্মানির হয়ে থমাস মুলার জোড়া গোল করেন। একটি গোল করেন মারিও গোটসে। অপর গোলটি আসে আত্মঘাতি খাত থেকে। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানি। ম্যাচের ১২ ও ২৯ মিনিটে জোড়া গোল করেন মুলার। ৩৮ মিনিটে গোটসের গোলে ব্যবধান ৩-০ হয়। বিরতির পর জিব্রালটারের সান্তোস আত্মঘাতি গোল করে জার্মানির ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।  

এই গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: