বিশ্বে সবচেয়ে মোটা ও আবেদনময়ী মডেল, ওজন ২৬০ পাউন্ড

মাগুরানিউজ.কমঃ 

file (1)২৬০ পাউন্ড ওজন নিয়ে বিশ্বের সবচেয়ে মোটা ও আবেদনময়ী মডেল তিনিই। এক সন্তানের জননী এই মেয়েটি নিজেকে মডেলিং জগতে হইচই ফেলে দিয়েছেন। দারুণ স্লিম ও আকর্ষণীয় শরীর ছাড়া মডেল হওয়া অসম্ভব, এই ধারণাকে বদলে দিয়েছেন টেস হলিডে মুনস্টার।

এই মুহূর্তে টেসিই ইন্ডাস্ট্রির সবচাইতে বেশি ওজনের মডেল। ভাবছেন, মোটা হলে আবেদনময়ী হয়ে হওয়া যায় না? আপনার এই ধারণা ভীষণ ভাবে ভুল প্রমাণ করবেন এই আমেরিকান সুন্দরী এবং রীতিমত চমকে দেবে আপনাকে। কম বয়সেই তাঁকে শুনতে হয়েছিল যে তিনি এই উচ্চতা ও ওজন নিয়ে কখনোই মডেল হতে পারবেন না।

তবে টেস কখনো নিজেকে হেরে যেতে দেননি, স্বপ্ন দেখা বন্ধ করেননি। ক্রমাগত চেষ্টা চালিয়ে গেছে নিজের ইচ্ছা পূরণ করার। এবং এখন সত্যি হয়ে গেছে তার স্বপ্ন। নামকরা একটি এজেন্সির সাথে মডেল হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

পশ্চিমা দেশে প্লাস সাইজ মডেল আছে। কিন্তু তারা সাইজ ৮ থেকে ১৬ এর মাঝে এবং কমপক্ষে তাঁদের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। অন্যদিকে ২৬০ পাউন্ড ওজনের এই মডেল টেস হলিডের উচ্চতা মাত্র ৫ ফুট ৫ ইঞ্চি।

ব্যক্তিগত জীবনে স্বামীর সাথে সুখী এই ২৯ বছর বয়স্ক প্লাস সাইজ মডেল জানান, ছোটবেলা থেকেই এই বাড়তি ওজন নিয়ে তিনি ছিলেন নানান রকম হয়রানির শিকার।

কখনো অন্য লোকের কথা শোনার হাত থেকে রেহাই পান নি। মডেল হতে চাইতেন বলে বন্ধুরা ঠাট্টা করতো তাঁকে নিয়ে, কেবল মা-ই তাঁকে সর্বদা সাহস জুগিয়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: