বিশ্বকাপের মাসকট নিয়ে রহস্য

মাগুরানিউজ.কমঃ 

file (5)

আর মাত্র ১৪ দিন পরেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ আইসিসি বিশ্বকাপ। অথচ এখনও বিশ্বকাপের মাসকট হিসেবে কোনো কিছুই ঘোষণা করেনি আইসিসি। আদৌ কোনো মাসকট এ বিশ্বকাপে থাকবে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।

ফুটবল বিশ্বকাপ, অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে মাসকট বাধ্যতামূলক হলেও ১ম দিকে ক্রিকেট বিশ্বকাপে এর চল ছিল না।

তবে বিশ্বকাপ ক্রিকেটে মাসকটের প্রথা চালু হয় ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। সেইবার আফ্রিকার জেব্রার অনুকরণে তৈরি মাসকটের নাম ছিল ‘ড্যাজেল’। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে মাসকটের নাম ছিল ‘মেলো’। আর ২০১১ সালে উপমহাদেশের বিশ্বকাপে ম্যাসকটের নাম ছিল ‘স্টাম্পি’ নামের হাতি৷

তবে ২০১৫ বিশ্বকাপের মাসকট নিয়ে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, আইসিসির অভ্যন্তরেই মাসকট নিয়ে মতভেদ আছে।এছাড়া এ বিষয়ে, বিশ্বকাপের সংগঠকরা আইসিসির সঙ্গে একমত হতে পারেননি। আবার এমনও হতে পারে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সংগঠকরা অন্য কোনো চমক দিতে চাইছেন। সে কারণেই হয়তো মাসকটের ওপর জোর দেওয়া হয়নি৷ তবে এ প্রশ্নের উত্তর পেতে বিশ্বকাপ শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: