মাগুরানিউজ.কমঃ
বিপাকে মাগুরার ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভারেরা। রেজিস্ট্রেশনবিহীন সকল মোটরযান রেজিস্ট্রেশন করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। মোটরযানের রেজিস্ট্রেশন করতে আজ ২ জুন পর্যন্ত পুলিশ সময় বেঁধে দিয়েছেন। মোটরযান আইনের ১৬২ ধারা মোতাবেক আগামী ৩ জুন অভিযান পরিচালনা করবেন বলে জানান ওসি।
এদিকে মাগুরায় ভাড়ায় চালিত প্রায় ১০০০ হাজার মটরসাইকেল রয়েছে। এই সমস্ত মোটরসাইকেলের হতদরিদ্র ডাইভাররা কিস্তি ও সুদে হোন্ডা ক্রয় করে ভাড়ায় চালিয়ে জীবনধারন করছে। তারা ১৮/২০ হাজার টাকা ব্যায়ে রেজিস্ট্রেশন করতে সক্ষম নন বলে জানায় ড্রাইভাররা।
ভাড়ায় চালিত হোন্ডা চালক-মালিক সমিতির নেতারা জানান, সরকারি আইন মানতে আমরা বাধ্য। তারপরও এই হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে কিস্তিতে রেজিস্ট্রেশন করতে পারলে ড্রাইভাররা উপকৃত হবে।


