বিজয় দিবসকে সামনে রেখে মাগুরাতে জমজমাট ফুলের ব্যবসা

মাগুরানিউজ.কমঃ

flower-1418596474

মহান বিজয় দিবসকে সামনে রেখে ফুল বিক্রির আশায় ব্যস্ত সময় পার করছেন মাগুরার ফুল ব্যবসায়ীরা। এবার ফুলের ভালো উৎপাদন ও বাজারে ভালো দাম থাকায় চাষিরাও বেজায় খুশি।

মাগুরার ফুল বিক্রেতা আব্দুর রহিম বলেন, গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিউলাসের পাশাপাশি এবার ইউরোপীয় জাতের ফুল ‘জারবেরা’ স্পেশাল গিফট হিসেবে গণ্য হচ্ছে সবার কাছে। চাহিদা বেশি থাকায় দামি এই ফুল বিক্রি করে চাষিরাও বেশি করছে। বাজারদর ভালো থাকায় এবার বিজয় দিবস উপলক্ষে মাগুরাতে ৫লাখ টাকার ফুল বিক্রি হতে পারে বলে তিনি আশা করেন।

ফুল কিনতে আসা ইয়ার আলী বলেন, ফুল কিনতে এসে দেখি বাজার খুব চড়া। জারবেরা ফুলের প্রতি স্টিক বিক্রি হচ্ছে ১৫ টাকায়, গোলাপ ৩-৫ টাকা। আর ১০০ গাঁদা ফুল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর এ অঞ্চলে ফুলের চাষ এবং উৎপাদন বেশি হয়েছে।

এবার ফুলের ব্যবসায় নতুন মাত্রা এনেছে ‘জারবেরা’। চাহিদা ভালো থাকায় দামি এই ফুল বিক্রি করে ভালো লাভের আশা করছেন চাষিরা।

প্রতিবছর মাগুরাতে বিজয় দিবস উদ্‌যাপনের জন্য যে ফুল বেচাকেনা হয় তার অন্তত ৭০ শতাংশই যশোরের ঝিকরগাছা, গতখালী, বেনাপোল,  শ্যামলাগাছী ও উলাশীতে উৎপাদিত হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: