বিগ বি-র গাওয়া জাতীয় সংগীতে মুখর ভারতের প্রজাতন্ত্র দিবস

মাগুরানিউজ.কমঃ 

proxy-655x360

ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবি৷ পাঞ্জাবিতে বুকের উপর ছোট্ট জাতীয় পতাকা৷ খালি পা৷ ব্যাকগ্রাউন্ডে জোড়াসাঁকে ঠাকুরবাড়ি৷ ব্যারিটোন ভয়েসে গমগম করে ভেসে আসছে ‘জন গণ মন…’৷ এবারের প্রজাতন্ত্র দিবসের সবথেকে বেশি শোনা গেল এই কণ্ঠই৷ বিগ বি-র গাওয়া জাতীয় সংগীতেই ভরে উঠল ৬৬ তম প্রজাতন্ত্র দিবস৷

অনেকদিনের ইচ্ছে ছিল জাতীয় সংগীত রেকর্ড করবেন৷ এর আগে ‘কহানি’ ছবিতে গেয়েছিলেন কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে না কেউ আসে’৷ তবে বহুদিনের স্বপ্ন পূরণ হল এবছরই৷ আপকামিং ছবি ‘শামিতাভ’-এর প্রচারকে মাথায় রেখেই প্রজাতন্ত্র দিবসের আগে জাতীয় সংগীতের ভিডিও শুট করলেন৷ কলকাতায় ঠাকুরবাড়িতে এসে ক’দিন আগে করে গিয়েছিলেন শুটিং৷ সঙ্গে ছিলেন পরিচালক সুজিত সরকার এবং আর বালকি৷ নিজে থেকেই এনেক সাজেশন দিয়েছেন শুটিংয়ে৷ জাতীয় সংগীত গাইছেন বলে খালি পায়ে দাঁড়িয়েছিলেন ঠাকুরবাড়ির বারান্দায়, কবিগুরুর প্রতিকৃতির সামনে৷

অনলাইনে প্রকাশের সঙ্গে সঙ্গে দেশবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠে বিগ বি-র এই ভিডিও৷ পরিচালক মধুর ভান্ডারকর জানিয়েছেন, যেরকম দরদ দিয়ে অমিতাভ গেয়েছেন তা নাড়া দিয়ে গেছে৷ সোশ্যাল মিডিয়ায় ঘনঘন শেয়ার হয়েছে এই ভিডিও৷ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্চা জানাতে আপামর দেশবাসীর কাছে যেন একটা মাধ্যমই হয়ে উঠেছে অমিতাভের এই ভিডিও৷

যে ব্যারিটোন ভয়েসের জন্য একদিন ইন্ডাস্ট্রিতে প্রত্যাখানের মুখে পড়তে হয়েছিল, সেই কণ্ঠের জাতীয় সংগীতই আজ শিরদাঁড়া সোজা করে উঠে দাঁড়াবার আহ্বান জানাচ্ছে সারা দেশকে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: