মাগুরানিউজ.কমঃ
১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে বড় ব্যবধানে জয় পায়। আর এ জয়ে টাইগাররা অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখছে।
অন্যদিকে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১১২ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে। এ বিশ্বেকাপে ১০৫ রানে এর আগের ম্যাচ জয়ী বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না ক্লার্ক ও ম্যক্সওয়েলসহ অনেকেই।
আর এবার এ ম্যাচটি নিয়ে ভিন্ন খবর জানাল আইসিসি। দেশটিতে সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে প্রবল বৃষ্টির জন্য বিশ্বকাপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচটি পণ্ড হতে পারে।
আগামীকাল (শনিবার) ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় এ ম্যাচ শুরু হওয়ার কথা। শুক্রবার এক বিবৃতিতে এ ম্যাচ অনুষ্ঠিত না হলে কর্তৃপক্ষ টিকিটি ইস্যুতে যা করবেন সেটি জানানো হয়।এ বিবৃতিতে বলা হয়, এ ম্যাচটি পরিত্যক্ত হলে অথবা দুই ইনিংস মিলে ২৫ ওভারের কম খেলা হলে যারা টিকিটি কিনেছেন তাদের টাকা ফেরত দেয়া হবে।
তবে এ ম্যাচটি হবে কি না, সেটা সময় হলেই বোঝা যাবে। তবে দেশটির আবহাওয়া পূর্বাভাস অবশ্যই ভালো নয়। অসি ক্রিকেটারদেরও মূল ভাবনা এখন দেশটির কুইন্সল্যান্ডের সাধারণ মানুষদের নিয়ে।

