বাংলাদেশে ফুটবল খেলতে ‘জর্ডান রাজকুমারী’

মাগুরানিউজ.কমঃ 

rajkumari20141016000648

জর্ডানের রাজকুমারী এইচ.আর.এইচ প্রিন্সেস সাফা ফিরাজ। জর্ডান অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বাংলাদেশে এসেছেন এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে।

বাংলাদেশে আসার পর সংবাদ সম্মেলনে তার সম্পর্কে জানা যায়। রাজকুমারী হওয়ার কারণে তার নিরাপত্তা একটু বেশিই। শুধু তাই নয়, জর্ডানের অন্য খেলোয়াড়দের মতো তিনিও মিডিয়া বিমুখ। মিডিয়া দেখলেই জর্ডানের মেয়েরা নিজেদের আড়াল করতে ব্যস্ত থাকেন।

বুধবার এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে জর্ডান। প্রত্যাশা ছিল ম্যাচের শুরু থেকেই মাঠে নামবেন ২৭ নম্বর জার্সি পরিহিত সাফা। কিন্তু না, মূল একাদশে জায়গা হয়নি তার।

বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় কিনা সেটা দেখার জন্য অপেক্ষার প্রহর বাড়ল। কিন্তু না, বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামানো হয়নি তাকে। ফলে জর্ডানের রাজকুমারীকে মাঠে দেখার সকলের যে প্রত্যাশা সেটা আর হয়নি।

তবে এখানেই শেষ হয়ে যায়নি সুযোগ। আরো চারটি ম্যাচ বাকি রয়েছে জর্ডানের। সেগুলোর যেকোনো ম্যাচে হয়তো দেখা মিলতে পারে রাজকুমারীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: