বাংলাদেশের সংগ্রহ ২৪৬

মাগুরানিউজ.কমঃ 

ব্যাট করে ফিরছেন সাকিব আল হাসান

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ওয়ার্মআপ ম্যাচে ৪৯.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

সোমবার সিডনির ব্লাক টাউন অলিম্পিক পার্ক ওভালে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের দুই অর্ধশতকে ২৪৬ রানের সংগ্রহ গড়ে মাশরাফি মুর্তজা বাহিনী। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন মাহমুদুল্লাহ। ১০৯ বল মোকাবেলা করে পাঁচ চারে ইনিংস সাজান তিনি। শেষ পর্যন্ত আহমেদ শেহজাদের হাতে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।

দুই মাস বাদে ইনজুরি থেকে দলে ফেরা তামিম ইকবাল ব্যাট হাতে এদিন স্বপ্ন দেখিয়েছেন। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি ম্যাচ মিস করার পর দলে ফিরেই ৮১ রানের লড়াকু ইনিংস খেলেছেন টাইগার ওপেনার। মাহমুদুল্লাহর সমান ১০৯ বল মোকাবেলা করেছেন তিনিও। এছাড়া ৩০ বলে ৩১ রান করেছেন সাকিব আল হাসান। মোহাম্মদ ইরফানের শিকার হন তিনি।

এর আটে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে চন্দ্রিকা হাথুরুসিংহের শিষ্যরা। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই দলীয় ১ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। দলীয় ১৬ রানে ব্যক্তিগত ৭ রান করে মোহাম্মদ ইরফানের শিকার হন মুমিনুল। এরপর তৃতীয় উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন তামিম-মাহমুদুল্লাহ। অবশ্য ব্যর্থতার চক্করেই আছেন মুশফিকুর রহিম। এদিন রানের খাতা খোলার আগেই আউট হন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

পাকিস্তানের পক্ষে ৯.৫ ওভার বল করে ৫২ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন মোহাম্মদ ইরফান। দুটি উইকেট পেয়েছেন ইয়াসির শাহ। একটি করে উইকেট গেছে সোহেল খান ও ইয়াসির শাহের দখলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: