বাংলাদেশের বিশ্বকাপযাত্রার শুভ সুচনা

মাগুরানিউজ.কমঃ

Cricket-Team-142203641020150124090100

১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপে খেলতে আজ শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের এটি একাদশতম আসর হলেও বাংলাদেশ পঞ্চমবারের মতো এতে অংশ নিতে যাচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের সঙ্গে ‘এ’গ্রুপে পড়েছে বাংলাদেশ। রাত ৯টায়  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম  বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা আগামীকাল রাতেই (শনিবার) অস্ট্রেলিয়া যাচ্ছি। কোচিং স্টাফসহ বিসিবির আটজন অফিশিয়াল এবং দলের ১৩জন খেলোয়াড় এদিন অস্ট্রেলিয়া যাবেন। তাছাড়া সাকিব তো অস্ট্রেলিয়াতেই আছে। আর তামিম ইকবাল দু-এক দিন পর অস্ট্রেলিয়া যাবে। দেশের মানুষের কাছে দোয়া চাইছি। বিশ্বকাপে যেন ভালো কিছু করতে পারে আমাদের ক্রিকেটাররা।’

বাংলাদেশের চূড়ান্ত দল : মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও আরাফাত সানী।

১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে। সেবার ১২ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল নবম। এরপর ২০০৩ সালে দ্বিতীয়বার অংশ নেয় টাইগাররা। সেবার ১৪ দলের মধ্যে ১৩তম হয়েছিল বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে ভালো পারফরম্যান্স ২০০৭ সালে। সেবার প্রথমবারের মতো সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে লাল-সবুজের জার্সিধারীরা। ১৬ দলের মধ্যে সেবার বাংলাদেশ সপ্তম হয়েছিল। সবশেষ ঘরের মাঠে আয়োজিত ২০১১ বিশ্বকাপে ১৪ দলের মধ্যে নবম হয় বাংলাদেশ।

বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন মাশরাফি-সাকিবরা।

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ
তারিখ                                          প্রতিপক্ষ                       সময় (বাংলাদেশ)
৯ ফেব্রুয়ারি                                   পাকিস্তান                      সকাল ৯.৩০টা
১২ ফেব্রুয়ারি                                আয়ারল্যান্ড                     ভোর ৫টা

 

বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ
তারিখ                                          প্রতিপক্ষ                      সময় (বাংলাদেশ)
১৮ ফেব্রুয়ারি                                আফগানিস্তান                   সকাল ৯.৩০টা
২১ ফেব্রুয়ারি                                 অস্ট্রেলিয়া                      সকাল ৯.৩০টা
২৬ ফেব্রুয়ারি                                  শ্রীলংকা                       সকাল ৯.৩০টা
৫ মার্চ                                          স্কটল্যান্ড                       ভোর ৪টা
৯ মার্চ                                           ইংল্যান্ড                       সকাল ৯.৩০টা
১৩ মার্চ                                        নিউজিল্যান্ড                    সকাল ৭টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: