বাংলাদেশকে নিয়ে আমি গর্বিত- সৌরভ গাঙ্গুলি

মাগুরানিউজ.কমঃ 

sourov1430578993

ওয়ানডেতে বাংলাদেশ জয় পায় ৩-০ ব্যবধানে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও জিতে নেয় দাপটের সঙ্গে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শুরুটা ভালো হয়নি। কিন্তু দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে হারতে বসা টেস্টটিও ড্র করে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন পারফরম্যান্স প্রমাণ করে এদেশের ক্রিকেট বেশ এগিয়েছে। বিষয়টি উল্লেখ করতে দ্বিধাবোধ করেননি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। তামিম ইকবাল ও বাংলাদেশের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন তিনি।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সাবাশ! তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটে অনেক ভালো করছে দেখে খুবই ভালো লাগছে। তোমাদের জন্য গর্বিত।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: