বন্যার তোড়ে ভেঙে গেল চিড়িয়াখানার গেট, শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঘ-সিংহ-শিয়াল

মাগুরানিউজ.কমঃ 

39006-zoo

আর পাঁচটা বন্যার ছবির থেকে একেবারে অন্যরকম জর্জিয়ার তিবিলিসির। বন্যায় চারিদিকে জল আর জল। তবে ফারাক একটাই জলের ওপর মানুষ নয় বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে বাঘ, সিং, হায়না, হিপো, কিংবা শিয়ালদের।

প্রবল বৃষ্টিতে হড়কা বানে ভেসে যা জর্জিয়ায় এই শহর। আর তাতেই ঘটে যায় মারাত্মক বিপদ। জলের তোড়ে ভেঙে গেল চিড়িয়াখানার সব দরজা। জলের ভয়ে খোলা গেট পেয়ে একেবারে শহরের রাস্তায় হাঁটা চলা শুরু করে দেয় চিড়িয়াখানার ভয়ঙ্কর পশুরা। চিড়িয়াখানার নিরাপত্তারক্ষী, কর্মীরা মারা যাওয়ায় বাঘ, সিংহ সহ সেই সব পশুদের আর ধরা যায়নি। শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা বাঘ, সিংহ, হিপো, শিয়াল সহ নানা জীবজন্তু।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে সতর্কতা জারি করে বলা হয়, দয়া করে বাইরে বেরোবেন নয়। স্থানীয়দের অবস্থা অনেকটা জলে কুমির, ডাঙায় বাঘের মত। ঘর থেকে বেরোলে বাঘ, সিংহের ভয়, আর ঘরে থাকলে খিদের কুমিরের অত্যাচার।

এই বন্যার অভিনব এক ছবি এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছে (ছবিতে)। সেই ছবিতে দেখা যাচ্ছে শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হিপোপটেমাস। অনেক কষ্টে বনকর্মীরা বেশ কয়েকটি জন্তুকে ট্রানকুলাইজার বন্দুকের মাধ্যমে ধরতে সক্ষম হয়েছে। তবে আশঙ্কা এখনও বেশ কয়েকটি ভয়ানক জন্তু এখনও শহরের নানা ব্যস্ততম জায়গায় রয়েছে।

এই বন্যায় দেশের এক জাতীয় সড়ককে নষ্ট করে দিয়েছে। শহরের নানা বড় বিল্ডিংয়েও চিড় ধরেছে। প্রাণ হারিয়েছেন সাত জন। তবে সবচেয়ে অবাক করা ঘটনা হল চিড়িয়াখানার গেট ভেঙে শহরের রাস্তায় পশুদের দাপিয়ে বেড়ানোটা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: