“বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানেই উন্নয়ন”: মাগুরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_426703tyu1593851699161_n
“বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানেই উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় থাকলে দেশের কুষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড সফলতার সাথে এগিয়ে চলে। আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিয়ে বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ ডিজিটাল সোনার বাংলা গড়ার সুযোগ করে দেই।” গতকাল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদার এমপি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামাত এসব উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করার অপচেষ্টা করে যাচ্ছে। বিএনপি-জামাত অযৌতিক হরতাল অবরোধ ডেকে আন্দোলনে ব্যার্থ হয়ে পুড়িয়ে মানুষ হত্যা, যানবাহনে অগ্নিসংযোগ করে এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন তারা ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। দেশের জনগণ তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুুত রয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, ৭১ সালে পাকিস্থানকে আমরা একবার হোয়াইট ওয়াশ করেছি আবার ৪৪ বছর পর আমাদের ক্রিকেটাররা আবার তাদের হোয়াইট ওয়াশ করল। এ জন্য দেশ ও জাতি বীর সন্তান ক্রিকেটারদের নিয়ে গর্বিত। প্রধানমন্ত্রী শেখ হাাসিনার নেতৃত্বে দেশের ক্রীড়া ক্ষেত্র এগিয়ে যাবে। ক্রীড়ার উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।

11034211_1619200341rtyr6452ui48_4267031593851699161_n
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাগুরার স্বপ্ন পুরনে আমি অঙ্গীকারবদ্ধ। আর আমার স্বপ্ন পুরনের যাত্রার সঙ্গী আপনারাই, প্রতিটি মাগুরাবাসী। আগামীর মাগুরা হবে সমৃদ্ধ-আধুনিক-কর্মমুখী-ডিজিটাল মাগুরা। যা সমগ্র দেশে অনুসরনীয় হয়ে থাকবে। 

তিনি বলেন, মাগুরা আমার প্রান। মাগুরার উন্নয়ন আমার স্বপ্ন। মাগুরার আপামর জনতার যে অকৃত্রিম ভালবাসা আমি পেয়ে এসেছি ও পাচ্ছি তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমার প্রতি যে আস্থা তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ অয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংবর্ধনা গ্রহনে হাজির ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার। সম্প্রতি তিনি স্পেনের মাদ্রিদে বারচেম ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে আইন ও গণতন্ত্র বিষয়ে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি অর্জন করায় তাকে এ গণসংর্র্ধনা প্রদান করা হয়।

মহম্মদপুর সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে  অনুষ্ঠিত গণ সংবর্ধনায় উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা পরিষদের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন, কোরবান আলী, মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায়, মহম্মদপুর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, ফারহান, প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মহম্মদপুর যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: