বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বাঙালি জাতির জন্য : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ 

1 (6)

ঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন শব্দ। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বাঙালি জাতির জন্য। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই স্বাধীনতা বিরোধীরাই ১৫ আগস্টে জাতির জনকসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছিল।একইভাবে সেই অপশক্তিই ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিইউয়ে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরার শালিখা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা এমপি কামরুল লাইলা জলি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসির বাবলু, গোলাম মওলা, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে প্রমুখ।

সভায় প্রতিমন্ত্রী আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী ৫ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।তত্ত্বাবধায়ক সরকার দেশে আর ফিরে আসবে না। যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায় তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। তাদেরকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধীদের সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: