বকেয়া বেতনের দাবিতে মাগুরায় পৌর কর্মচারীদের অশ্রুশিক্ত আবেদন

মাগুরানিউজ.কমঃ 

11034211_161920034164uio52ui48_4267031593851699161_n

পাঁচ মাসের বকেয়া বেতনসহ সাত দফা দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে পৌর কর্মচারীরা। আজ দুপুর ১২টায় মাগুরা পৌরসভার সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Magura1433163879 (1)

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন- মেয়রের কমিশন বাণিজ্যের কারণে মাগুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। বক্তারা তাদের ভোগান্তির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

অশ্রুশিক্ত আবেদনে তারা জানান, দীর্ঘদিন বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। বাজারের দোকানদাররা তাদের কাছে বাকি দেওয়া বন্ধ করে দিয়েছেন। সমাজের কাছে তারা হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছেন। আসন্ন শবে বরাত ও রোজা তাদের কাছে রীতিমত বিভিষিকাময় মনে হচ্ছে। অথচ এ পৌরসভার প্রতিমাসে কমপক্ষে ৪০ লাখ টাকা আয় হয়। সেই সঙ্গে বিভিন্ন সরকারি সহযোগিতা তো রয়েছেই।

তারা অভিযোগ করেন পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর ঠিকাদারদের কাছ থেকে কমিশন নিয়ে তাদের বিল ছাড় করছেন। এছাড়া অদৃশ্য খাতে কোটি কোটি টাকা খরচ করে পৌরসভাকে দেউলিয়া বানিয়ে দিচ্ছেন। কিন্তু নানা অজুহাতে কর্মচারীদের বেতন দিচ্ছেন না। কর্মচারীদের না খাইয়ে রেখে তিনি বিলাশবহুল জীবন যাপন করছেন।

মাগুরা পৌরসভার ১৩৩ জন নিয়মিত কর্মচারীসহ বিভিন্ন প্রকল্পের অনিয়মিত কর্মচারীরাও এ কর্মসূচিতে অংশ নেন।

মাগুরা পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ পৌর কর্মচারী ইউনিয়ন খুলনা বিভাগীয় নেতা- রতন কান্তি গুহ,  মো. শহিদুল ইসলাম, মোছা. সাজেদা, মাগুরা পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, পৌর কর্মী হাসিয়ারা খাতুন হাসি, মাসুম বিল্লাহ, আজিফা ইয়াসমিন, তাসমিন আলীম, অরুন কুমার বিশ্বাস প্রমুখ।

তবে এ ব্যাপারে পৌর মেয়র জনাব ইকবাল আখতার খান কাফুরের কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: