ফেসবুক ব্যবহার করা যাবে না ৯৯ দিন

images (6)টানা ৯৯ দিন ফেসবুক ছাড়া থাকতে হবে! এই ৯৯ দিনে এক মুহূর্তের জন্যও ফেসবুক ব্যবহার করা যাবে না। আর এটা বাস্তবায়নে ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ স্লোগানে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

পিসি ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী যে কোনো ফেসবুক ব্যবহারকারী চাইলে এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন। কর্মসূচিটি চালু করেছে নেদারল্যান্ডসের লাইডেনের জাস্ট নামের একটি ক্রিয়েটিভ অ্যাজেন্সি। ফেসবুক বিহীন ৯৯ দিনের এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করা যাবে …. এই ওয়েবসাইটটির মাধ্যমে।

সাম্প্রতিক সময়ে ফেসবুক বেশ সমালোচনার মধ্যে রয়েছে অনুমতি ছাড়া ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে বিতর্কিত মুড পরীক্ষার কারণে। ব্যবহারকারীদের না জানিয়ে তাদের তথ্য নিয়ে ফেসবুকের আবেগ নিয়ন্ত্রণ-সংক্রান্ত গবেষণার জন্য ক্ষুদ্ধ অনেকেই। ফলে ফেসবুককে নিয়েও পরীক্ষার জন্য পাল্টা পদক্ষেপ হিসেবে এই কর্মসূচি হাতে নিয়েছে জাস্ট।

জাস্টের ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ নামের পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক ছাড়া মানুষ সুখী হতে পারে কি না, তা পরীক্ষা করে দেখা। জাস্ট কর্তৃপক্ষ দাবি করেছে, এই গবেষণায় অংশ নিলে ফেসবুক ব্যবহারকারী ৯৯ দিনে গড়ে ২৮ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন। এছাড়া ব্যবহারকারীদের ইতিবাচক ব্যক্তিগত অভিজ্ঞতা হবে। এছাড়া ৯৯ দিন পর এই গবেষণার ফলও জানা যাবে।

অনেকেই বলে থাকেন, ফেসবুক ছাড়া কোনো ব্যাপার না। আসলেই সেটা কতখানি সত্যি, সেটাও এই গবেষণায় অংশ নিলে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: