ফেসবুকে প্রধানমন্ত্রী ও জয়কে কটূক্তি, তরুণী গ্রেপ্তার

মাগুরানিউজ.কমঃ 

hasina-joy

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে কটূক্তি করার অভিযোগে সানজিদা আক্তার (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানী ধানমণ্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে সানজিদাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। তথ্যটি বাংলামেইলকে নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ।

তিনি জানান, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সাঈদ ইবনে মাসুদ নামের এক ব্যক্তি রমনা থানায় প্রধানমন্ত্রী ও তার ছেলেকে নিয়ে কটূক্তি করায় সানজিদার নামে অভিযোগ দায়ের করেন। তিনি দাবিচ করেন, সানজিদা আক্তার ফেসবুকে ভুয়া আইডি খুলে এসব কটূক্তি করছিলেন।

এসআই এমদাদ বাংলামেইলকে বলেন, ‘সানজিদাকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাছাড়া ভুয়া ওই ফেসবুক আইডির ব্যাপারেও আমরা বিটিআরসির সাথে কথা বলেছি। তাদের কাছ থেকেও তথ্য নেয়া হচ্ছে।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: