ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে আর নয় দুশ্চিন্তা

মাগুরানিউজ.কমঃ 

facebook-inc-news-feed

 

ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড হ্যাকিং বা চুরির ঘটনা ঘটছে অহরহ। তাই এ নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের সবসময় আতংকের মধ্যে থাকতে হয়। তবে ফেসবুকের পাসওয়ার্ড হ্যাকিং বা চুরি যাওয়া নিয়ে আর নয় দুশ্চিন্তা।

 

পাসওয়ার্ড চুরি যাওয়া নিয়ে ব্যবহারকারীর চিন্তামুক্ত রাখতে এবার ফেসবুক কর্তৃপক্ষ নতুন উদ্যোগ নিচ্ছে। ফেসবুক বিশ্বাস করে, পাসওয়ার্ড চুরি যাওয়া নিয়ে ব্যবহারকারীদের চিন্তার কিছু নেই, কেননা ব্যবহারকারীদের প্রোফাইলের নিরাপত্তায় রয়েছে ফেসবুক।

 

এজন্য নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছে ফেসবুক। এর ফলে ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরি হলে ফেসবুক তা দ্রুত জানতে পারবে এবং ব্যবহারকারীদের জানাতে পারবে।

 

ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী ক্রিস লং বলেন, হ্যাকারা যেসব ওয়েবসাইটে পাসওয়ার্ড প্রকাশ কিংবা বিক্রি করে থাকে, সেগুলো ফেসবুক নজর রাখছে। অধিকাংশ মানুষ বিভিন্ন ওয়েবসাইটে একই ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে। ফেসবুক এ বিষয়টি লক্ষ্য রাখছে।

 

যদি কোনো পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঘটনা জানা যায়, তাহলে ফেসবুক সেই পাসওয়ার্ডটি ডিসঅ্যাবল করে দিয়ে ব্যবহারকারীকে সে তথ্য জানাবে। এতে ব্যবহারকারী নতুন পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগও পাবে। তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: