মাগুরানিউজ.কমঃ
লুসি সাফারোভাকে হারিয়ে ফরাসি ওপেনের তৃতীয় শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস।
ফাইনালে প্রথম সেট সহজেই জিতে দারুণ সূচনা করেন মেয়েদের র্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড় সেরেনা। দ্বিতীয় সেট জিতে অবশ্য লড়াইয়ে ফিরেছিলেন ত্রয়োদশ বাছাই সাফারোভা। কিন্তু তৃতীয় ও শেষ সেটে দাঁড়াতেই পারেননি তিনি।
রোলাঁ গারোঁয় শনিবারের এই ফাইনালে ৬-৩, ৬-৭, ৬-২ সেটে জেতেন ৩৩ বছর বয়সী সেরেনা।
এই জয়ে চেক প্রজাতন্ত্রের সাফারোভার বিপক্ষে অপরাজিতই থাকলেন সেরেনা। আগের আটবারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতে জিতেছিলেন এই মার্কিন তারকা।
এর আগে রোলাঁ গারোঁয় ক্লে কোর্টের এই প্রতিযোগিতায় ২০০২ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা।
সেরেনার এটা ২০তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড জার্মানির স্টেফি গ্রাফের।


