পড়ুন, মুহূর্তেই পাঁচ লাখ ডলার খোয়ানোর গল্প

মাগুরানিউজ.কমঃ 

‘হু ওয়ান্ট টু বি এ মিলিয়নেয়ার’ অনুষ্ঠানে লাখ লাখ ডলার মূল্যের প্রশ্ন করা হয়। এ প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলে তাতে উত্তরদাতা বহু অর্থ বিজয়ী হন আবার ভুল উত্তর দিলে শূন্য হাতেও ফেরার সম্ভাবনা থাকে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

এ অনুষ্ঠানের অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন জাস্টিন পিটার্স। তিনি গত অক্টোবরে এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন টেরি ক্রিউস।
মুহূর্তেই লাখ ডলার খোয়ানোর গল্প

জাস্টিন পিটার্স জানান, তিনি এ অনুষ্ঠানের ইতিহাসে অন্যতম অর্থ হারানো প্রতিযোগী। তিনি ভাবতেও পারেননি যে, এ পরিমাণ অর্থ তাকে হারতে হবে।

অনুষ্ঠানের প্রথম দিকে তিনি কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে বেশ কিছু অর্থ নিজের অ্যাকাউন্টে যোগ করেন। এক পর্যায়ে তাকে দুই লাখ ২৫ হাজার ডলার মূল্যের একটি প্রশ্ন করা হয়। সে সময় প্রশ্ন ছিল, ইংরেজি অক্ষরের হিসাবে সবার আগে কোন দেশ আসে? এ প্রশ্নের উত্তরে সহজেই ‘আফগানিস্তান’ জানিয়ে এক লাখ ডলার যোগ করেন তিনি।

এরপর আড়াই লাখ ডলারের একটি প্রশ্ন ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মূল উৎস নিয়ে। এ প্রশ্নের উত্তর দিয়ে পাঁচ লাখ ডলার নিজের অ্যাকাউন্টে যোগ করেন তিনি। এর পরের প্রশ্নের উত্তরটির জন্য ছিল পাঁচ লাখ ডলার পুরস্কার। তবে সঠিক উত্তর দিতে না পারলে এ টাকাটি তার অ্যাকাউন্ট থেকে চলে যাবে। ফলে খালি হাতেই ফিরতে হবে তাকে। অধিকাংশ উত্তরদাতাই এ প্রশ্নের উত্তর না দিয়ে যা পাওয়া গেছে, তা নিয়েই চলে যান।

সে প্রশ্নটি ছিল, ‘ব্রিটিশ হাউস অফ কমন্সে সব সময়েই অ্যালকোহল পান নিষিদ্ধ। তবে আইন প্রণেতাদের জন্য সামান্য একটি ব্যতিক্রম রয়েছে তাতে। প্রশ্ন হলো এ ব্যতিক্রম কোনটি?- ক. যুদ্ধ ঘোষণা, খ. রাজকীয় মুকুট পরিধান, গ. শপথবাক্য পাঠের সময়, ঘ. বাজেট পাশের সময়।’
মুহূর্তেই লাখ ডলার খোয়ানোর গল্প

প্রশ্নটির সঠিক উত্তরে ছিল পাঁচ লাখ ডলারের হাতছানি। জাস্টিন এ প্রশ্নের উত্তরে খ.কে (রাজকীয় মুকুট পরিধান) বেছে নেন। কিন্তু এর পরেই টেরি জানিয়ে দেন, সঠিক উত্তরটি ছিল ঘ. (বাজেট পাশের সময়)। আর এতেই জাস্টিনকে হারাতে হয় সমুদয় অর্থ। অবশ্য ২৫ হাজার ডলার তিনি এখান থেকে পান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: