প্রফেসর ডা. সিরাজুল আকবরকে সংবর্ধনা

মাগুরানিউজ.কমঃ 

SA20141008144026

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বন্দুক নিয়ে ক্ষমতায় আসার দিন শেষ, যারা কাঁকড়ার মত বন্দুক নিয়ে ক্ষমতায় এসেছিল তাদের আর ফেরার পথ নেই।

তিনি বলেন, বাঙালিরা কোনোদিন ভয় পায়নি। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। তিনি আমাদের একটি শাসনতন্ত্র ও সংবিধান দিয়ে গেছেন। মুক্তিযোদ্ধাসহ এই বাঙালি ঐক্যবদ্ধভাবেই এটি রক্ষা করবে।

বুধবার সন্ধ্যায় মাগুরা শহরের আসাদুজ্জামান মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধু বাইসাইকেলে চড়ে, পায়ে হেঁটে সারা বাংলা ঘুরে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছিলেন।  তিনি ছিলেন সেই নেতা, যিনি মানুষের বারান্দায় পাটিতে শুয়ে-বসে সাধারণ মানুষের সঙ্গে মিশে রাজনীতি করেছেন। দেশের মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে এ দেশের মানুষ। তাই মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানসহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় অবসরপ্রাপ্ত জেলা জজ মোল্লা মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা এমপি কামরুল লাইলা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মাজহারুল হক, মাগুরা জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আবু রেজা নান্টু, সামসুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান।

আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: