প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এস কে সিনহা

মাগুরানিউজ.কমঃ 

SK-Sinha-1421475690

বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ১২ জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহাকে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।

আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এস কে সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ইতিহাসে বিচারপতি এস কে সিনহা হলেন প্রথম অমুসলিম, যিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন। তিনি বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।

বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ জুলাই তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অবসরের বয়স অনুযায়ী বিচারপতি এস কে সিনহা ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান বিচারপতির পদে থাকবেন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার দেশের ২০তম প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন অবসরে গেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: