প্রথম সেলফি তোলা হয় ১৭৫ বছর আগে!

মাগুরানিউজ.কমঃ

selfieসেলফি। স্মার্টফোনের দৌলতে এই ছোট্ট শব্দটা এখন মোটামুটি জেন ওয়াই এর অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। সেলফি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করা সম্ভবত হটেস্ট-লেটেস্ট ট্রেন্ড।

কিন্তু জানা আছে কি এই স্মার্টফোন আসার বহু বছর আগেই তোলা হয়েছিল প্রথম সেলফি? আজ থেকে ১৭৫ বছর আগে ফিলাডেলফিয়ার যুবক রবার্ট কর্নেলিয়াস তুলে ফেলেছিলেন নিজের সেলফি বা সেলফ পোট্রেয়ট।

জানা গেছে, ১৮৩৯ সালে বাবার দোকানে পৃথিবীর প্রথম সেলফিটি তোলেন ৩০ বছর বয়সী রবার্ট। ক্যামেরার লেন্সের ক্যাপ সরিয়ে ক্যামেরা সেট করে ছুট্টে ফ্রেমের সামনে চলে যান রবার্ট।

পাঁচ মিনিট ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকেন তিনি। ক্যামেরাও নিজের কাজ করে। এরপর স্টিল ফটো উঠে রবার্টের। আর এই ফটোই হয় পৃথিবীর প্রথম সেলফি।

উল্লেখ্য, ডাচ অভিবাসীর ছেলে রবার্ট চিরকালই পোট্রেট ফটোগ্রাফার হতে চাইতেন। পরবর্তীকালে বাবার আলোর দোকানের ব্যবসা টানা ২০ বছর সামলান তিনি। ১৮৭৭ সালে অবসর নেন তিনি। ১৮৯৩ সালে মারা যান বিশ্বের সেলফি পথিকৃৎ রবার্ট কর্নেলিয়াস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: