প্রথম নারী হিসেবে গণিতের ‘নোবেল’ পেলেন ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি

ন্যাশনালডেস্ক,মাগুরানিউজ.কমঃ 

Iran

বিশ্বের প্রথম নারী হিসেবে গণিত চর্চার সর্বোচ্চ সম্মাননা ফিল্ডস মেডেলে ভূষিত হলেন ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি। এই সম্মাননাকে নোবেল পুরস্কারের সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়।

বুধবার আরও তিনজন গণিতবিদের সঙ্গে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক এই নারীর নাম ঘোষণা করা হয় ফিল্ডস মেডেল বিজয়ী হিসেবে।

১৯৩৬ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার এ পর্যন্ত পেয়েছেন ৫৬ জন গণিতবিদ। তাদের মধ্যে প্রথম নারী মরিয়ম মির্জাখানি।

পুরস্কারে ভূষিত হওয়ার স্টানফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে অনুভূতি প্রকাশ করে মির্জাখানি বলেন, এটি অনেক বড় সম্মান। আমি খুশি হবো এই পুরস্কার যদি কম বয়সী নারী বিজ্ঞানী ও গণিতবিদদের অনুপ্রাণিত করে। আমি নিশ্চিত সামনে আরও অনেক নারী এ ধরনের পুরস্কার লাভ করবেন।

ইরানের রাজধানী তেহরানে জন্ম নেয়া মির্জাখানি ডক্টরেট করার জন্য হার্ভার্ডে যাওয়ার আগ পর্যন্ত ইরানেই বসবাস করতেন।

তবে গণিতবিদ নয়, কৈশোরে লেখক হতে চেয়েছিলেন তিনি। তার কথায়, প্রথমে তিনি লেখক হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধানই অধিক আকর্ষণীয় মনে হয়েছে তার কাছে।

প্রতি চার বছরে একবার দেয়া হয় গণিতের এই সর্বোচ্চ সম্মাননা। ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল ইউনিয়ন এ পুরস্কার ঘোষণা করে।

এদিকে ফিল্ডস মেডেল পাওয়ায় মরিয়ম মির্জাখানিকে অভিনন্দন জানিয়েছেন স্টানফোর্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জন হেনেসি।

মির্জাখানির সঙ্গে ফিল্ডস মেডেল পাওয়া অপর তিন গণিতবিদ হলেন ব্রাজিলের আর্টার অ্যাভিলা, ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মানজুল ভারগাজা এবং অস্ট্রিয়ান মার্টিন হাইরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: