প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা

মাগুরানিউজ.কমঃ file (15)

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ২১ ও ২৩ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির দুটি ওয়ানডে ম্যাচ।

দলে সুযোগ পাওয়া জুবায়ের হোসেন লিখন টেস্টে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। এর ধারাবাহিকতায় ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন এই বোলার। সিরিজের বাকি ৩টি ওয়ানডে ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৬, ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর। উল্লেখ্য, জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ এগিয়ে থেকে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

দুই ম্যাচের বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানী ও জুবায়ের হোসেন লিখন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: