মাগুরানিউজ.কম:
মাছে-ভাতে বাঙালির জীবনে মাছ যখন হারিয়ে যেতে বসেছে তখন মাগুরার বিল আর হাওড় এলাকায় মাছ ধরার খবর অনেকটাই রূপকথার গল্পের মতন। দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে পুকুর-ডোবা, বিল-ঝিল থেকে শুরু করে হাওড়-বাঁওড় পর্যন্ত। এমন কি জলজ্যান্ত নদীও এই দখল প্রক্রিয়ার বাইরে নয়। তারপরও ভরা বর্ষায় মিলছে টুকিটাকি। জেলেদের ভাষায় প্রতিদিনই ভাগ্যে পরিক্ষা দিতে হয়। ভাগ্যে যেদিন যেমন মেলে তেমনই নিয়ে সন্তুষ্ট ওরা।


