মাগুরানিউজ.কমঃ
আজ বেলা ১২টায় মাগুরা পরিনত হয়েছিলো প্রতিবাদ মুখর গণমিছিলের শহরে। মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় শনিবার (২১ মার্চ) রাতে ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয় ৯ শ্রমিক। যাদের ৪ জন ইতিমধ্যেই মৃত্যুবরন করেছেন।
বি,এন,পি ও জামাত-শিবিরের তথা কথিত আন্দোলনের নামে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে প্রতিরোধ-প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
বিপুল সংখ্যক সাধারন মানুষের প্রতিবাদী অংশগ্রহনে প্রতিবাদ মিছিল রুপনেয় গণমিছিলে।
পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে গনমিছিলে অংশ নেন মাগুরার গনমানুষের নেতা, এ্যাড. সাইফুজ্জামান শিখর সহ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






